নিজস্ব প্রতিনিধি।
‘শেম শেম’ স্লোগান ধ্বনিত হল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজসভা সদস্য হিসেবে শপথ গ্রহণের সময়। বৃহস্পতিবার রঞ্জন গগৈ শপথ নেন তখন বিরোধীরা দলগুলির সাংসদরা শেম শেম ধ্বনি দিয়ে প্রতিবাদ জানায় বিরোধীরা। পরে ওয়াক আউট করেন তাঁরা।
প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যখন শপথ নেওয়ার সময় চিৎকার শুরু করে দেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। তাঁর সঙ্গে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেম শেম স্লোগান দিতে শুরু করে। এ প্রসঙ্গে আনন্দ শর্মা বলেন, “রঞ্জন গগৈকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করে স্থান দেওয়ার বিরোধিতা করছি। রঞ্জন গগৈ বিজেপির কাছে মাথা নত করে দিয়েছেন। অযোধ্যা রায় সহ আরও বিতর্কিত রায় দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। তাঁর ভূমিকা নিয়ে তাই প্রশ্ন রয়েছেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news