Breaking News
Home / TRENDING / কসবা থানার ৭ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত

কসবা থানার ৭ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা পুলিশ (Kolkata Police) ফের করোনা ভাইরাসের সংক্রমণের থাবা। এবার একসঙ্গে সাতজন পুলিশ কর্মী আক্রান্ত হলেন এই মারণ ভাইরাসে। শনিবার কসবা থানা সূত্রে খবর সাতজন পুলিশ কর্মী করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কসবা থানার এক পুলিশ কর্মী জানিয়েছেন, সাত পুলিশ করোনা আক্রান্ত হন। যার মধ্যে রয়েছেন একজন এসআই, তিনজন এএসআই, দু’জন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার করোনা আক্রান্ত হয়েছে। এছাড়াও ওই সাতজনের লালারস নাইসেডে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ এসেছে। এমন খবরে উদ্বেগ বেড়েছে কলকাতা পুলিশে। এর আগে গত মে মাসে গড়ফা থানার একাধিক পুলিশ কর্মী প্রায় একসঙ্গে আক্রান্ত হন করোনা ভাইরাসে। এমনিতেই রাজ‍্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন এক হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।

প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুলিশে করোনা ভাইরাসের সংক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। আনন্দপুর থানা ট্রাফিক সার্জেন্ট, নিউ মার্কেট, বউবাজার, মেটিয়াবুরুজ ও প্রগতি ময়দান থানার ওসিরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জোড়াবাগান থানার এক এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। হাওড়া থানার দুজন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। জুন মাসের ৬ তারিখে পার্ক স্ট্রিট থানার এক পুলিশ কর্মী মারা যান করোনায়। তার আগে তালতলা থানার সাব ইন্সপেক্টরের মৃত্যুর পর একই কারণে পুলিশ কর্মীর মৃত্যু হয়। পুলিশ প্রশাসনে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ঘটনা প্রকাশ পাওয়ায় চিন্তিত লালবাজার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *