Breaking News
Home / TRENDING / বিয়ের জন্য মেয়েকে দেখতে এসে পছন্দ হলো মা, হবু জামাইকে নিয়ে পালালো মা

বিয়ের জন্য মেয়েকে দেখতে এসে পছন্দ হলো মা, হবু জামাইকে নিয়ে পালালো মা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মেয়েকে দেখতে এসে মাকে পছন্দ! বাজারে যাওয়ার নামকরে হবু জামাইয়ের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন ৪৫ বছরের মহিলা। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহ শহরে।

মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের বাসিন্দা এক তরুণীকে বিয়ের জন্য দেখতে এসেছিলেন এক যুবক। দেখাশোনার সময় মেয়ের পাশেই বসেছিল মা। তাতেই সমস্যা, মেয়ের বদলে মাকে পছন্দ হয়ে যায় যুবকের। তখনকার মত কথাবার্তা শেষ হয়ে যায়।

কিন্তু বেশিক্ষণ সবুর ধরে রাখতে পারেনি তারা। রাতেই মেয়ের মাকে নিয়ে উধাও হয়ে যান হবু জামাই। এদিকে স্ত্রীকে খুঁজতে শুরু করেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া পর, অবশেষে জানতে পারেন আসল রহস্য।

নিখোঁজ গৃহবধূর স্বামী জানিয়েছেন, “বাড়িতে বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। বিয়ের জন্য ভাল পাত্র খোঁজ করছি বেশ কিছুদিন ধরেই। গত ২৫ মার্চ গাজোলের এক যুবক মেয়েকে দেখতে আসে বিয়ের জন্য। বাড়িতে বসে দেখাশোনাও হয়। যুবক বাড়ি থেকে চলে যাওয়ার পর স্ত্রী বাজারের বাহানায় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেনি।”

পরিবারের দাবি, যে যুবক মহিলার মেয়েকে দেখতে এসেছিলেন, তার সঙ্গেই ভিন রাজ্যে পালিয়েছে হবু শাশুড়ি। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ফিরে পেতে গাজোল থানার দারস্থ হন স্বামী, একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *