কিন্তু পাকিস্থানে কেন যেতে চান না ভারতের প্রধানমন্ত্রী। কারণ ভূস্বর্গে হামলা দিনকে দিন বাড়ছে বৈ কমছে না ৷ ভারতের সন্ত্রাস হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষে মদত দিয়ে চলেছে পাকিস্তান ৷ ঠিক এই কারণেই প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ এবং শান্তি আলোচনা একসঙ্গে চলতে পারে না বলে মনে করছে কেন্দ্র ৷ সুষমা স্বরাজ এদিন বলেন, ‘যতদিন না পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন পর্যন্ত সার্কে অংশগ্রহণ করবে না ভারত।’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রধানকে নিয়ে শুরু হয় সার্ক সম্মেলন ৷ আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করে থাকে ৷ কিন্তু ১৯-তম সার্ক সম্মেলনের ঠিক আগে জম্মু-কাশ্মীরের উরিতে জওয়ানদের ক্যাম্পে জঙ্গি হামলা হয় ৷ যার তীব্র বিরোধিতা করে সার্ক সম্মেলন বয়কট করে ভারত ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news