Breaking News
Home / TRENDING / সাঁওতালি-বাংলা-ইংরেজি, অভিনব ত্রিভাষিক অভিধান

সাঁওতালি-বাংলা-ইংরেজি, অভিনব ত্রিভাষিক অভিধান

নিজস্ব সংবাদদাতাঃ

সাঁওতালি-বাংলা-ইংরেজি মিলেমিশে এক অভিনব অভিধান। যে অভিধানে রয়েছে তিন ভাষার মোট ২৪ হাজার ২০০টি শব্দ। ইতিমধ্যে বাজারে চলে এসেছে রাজ্যের অনগ্রসর কল্যান দফতরের হাজার টাকা মূল্যের এই অভিধানটি। সাঁওতালি ভাষাভাষি মানুষের সংখ্যা বিপুল না হলেও এই ভাষার রয়েছে সমৃদ্ধ সাহিত্য। রয়েছে নিজস্ব বর্ণমালা, ব্যকরণ। বেশ কিছু বাঙালি কবি সাঁওতালি কবিতার বঙ্গানুবাদ করেছেন বিভিন্ন সময়ে। এবার সেই ভাষাকে যথাযথ গুরুত্ব দিল রাজ্য সরকার। বলা বাহুল্য কোনও একটি সম্প্রদায়ের উন্নয়ণ মানে সেই সম্প্রদায়ের ভাষারও উন্নয়ণ। তাছাড়া বাংলা কিংবা ইংরেজির কঠিন শব্দগুলোর অর্থ বুঝতে এতদিন হোঁচট খেতে হত অলচিকি ভাষাভাষি পড়ুয়াদের। বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষিকাদের দ্বারস্থ হত ছাত্রছাত্রীরা। এত সব সমস্যার সমাধানের জন্যই নতুন অভিধানের উদ্যোগ। সংশ্লিষ্ট দফতরের মুখ্যসচিব সঞ্জয় থাড়ের দাবি, ভারতে এমন ত্রিভাষিক অভিধান নেই।

এই অভিধানে একদিকে যেমন সাঁওতালি ভাষাভাষি পড়ুয়ারা উপকৃত হবেন, তেমনি বাংলা ভাষার ছাত্রছাত্রীরা অলচিকি ভাষা শিখতে চাইলে এই অভিধানের সাহাহ্য নিতে পারবেন। অভিধানটিতে রয়েছে ব্যকরণ, বাক্যাংশ-সহ সাঁওতালি বর্ণমালা। মাস, তারিখ, নামতাও।

সূত্রের খবর, রাজ্যের অনগ্রসর শ্রেনিভুক্ত এলাকার জেলাশাসকের দফতর ও বিডিও অফিসগুলিতে ইতিমধ্যে অভিধান পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে পড়ুয়াদের বিনামূল্যে বিতরণ করা হবে ত্রিভাষিক অভিনভ অভিধান।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *