নীল রায়। সাংসদ হওয়া সত্ত্বেও উত্তপ্ত সন্দেশখালিতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। এমনকি সংসদ পদে শপথ গ্রহণ বাদ দিয়ে তুরস্কে উড়ে গিয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং সারতে। রবিবার যখন নুসরাত জাহান ও স্বামী নিখিল জৈনের বিমান দমদম বিমানবন্দরে পৌঁছাল, তখন সেখানে তাদের অপেক্ষায় বর-কনের আত্মীয়-স্বজনরা অপেক্ষারত। উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। অভিনেত্রী সাংসদকে হাতের কাছে পেয়ে সন্দেশখালি পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে নুসরত বলেন, “বসিরহাটের সবটা এখন হ্যান্ডেল্ড। আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। এখন সব শান্ত।” তবে কোন প্রশাসনিক কর্তা সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। কিংবা দলের কোন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে, তা অবশ্য খোলসা করেননি এই গ্ল্যামারাস অভিনেত্রী। গত ৮ জুন তাঁর লোকসভা কেন্দ্র বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যুর পর তাঁকে এলাকায় দেখা যায়নি। প্রশ্ন উঠেছিল সাংসদ কোথায়?সেই সময়ে একটি টুইট করে দায় সেরেছিলেন নুসরত। টুইটে তিনি লিখেছিলেন, “বন্ধুরা, বিষয়টি দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ফেরানোর চেষ্টা করা উচিত। এটা সাম্প্রদায়িক বিষয় নয়। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে রয়েছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বসিরহাট স্পর্শকাতর জায়গা। মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করার চেষ্টা করব।” তারপর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উড়ে যান তুরস্কে। আগামী ২৫ জুন দিল্লির সাংসদের শপথ নেওয়ার কথা তাঁর। কিন্তু সাংসদ জীবন শুরু করার আগেই তাঁর সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে গেছে বড়সড়। কারণ সাংসদ হওয়ার ১৬ দিনের মাথায় সন্দেশখালির অশান্তিতে তাঁকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি। আবার নতুন সংসদ হয়ে সংসদে শপথ গ্রহণের প্রথম দিনে অনুপস্থিত থেকে তাঁর রাজনৈতিক জীবনের আন্তরিকতাও প্রশ্নের মুখে পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news