নিজস্ব সংবাদদাতাঃ
উৎসবের মরসুম চলছে। সামনেই কালীপুজো, তারপর ভাইফোটা। কিন্তু সবার ভাগ্য সমান না। আমরা অধিকাংশ যখন আনন্দে মাতোয়ারা, তখন বহু মানুষ সাদা-কালো দুঃখের জীবনেই পড়ে থাকেন। ফের তাঁদের পাশে দাঁড়ালেন সম্রাট তপাদার। সম্রাটের আন্তরিক উদ্যোগে ব্যারাকপুরের একদল দুঃস্থ প্রবীন নাগরিক আজ বেরিয়ে এলেন দক্ষিণেশ্বর ও বেলুড়মঠ। এইসঙ্গে আজ তাঁদের হাতে কালীপুজোর উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়।
১৫০জন বয়স্ক মানুষের মুখে হাসি ফোটালেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। এ অবশ্য নতুন না। এই কাজ তিনি প্রতি বছরই করে থাকেন। স্বভাবতই সম্রাটের ভালোবাসা পেয়ে আপ্লুত প্রবীণ নাগরিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news