Breaking News
Home / TRENDING / আমি সমকামী, তাই জানি, শুধু আইনে হবে না, প্রয়োজন সমাজ বদল

আমি সমকামী, তাই জানি, শুধু আইনে হবে না, প্রয়োজন সমাজ বদল

অভিজিৎ কুণ্ডু:


একজন সমকামী হিসেবে জেনে খুশি হয়েছি যে সুপ্রিমকোর্ট রায় দিয়েছে সমকামিতা অপরাধ নয়। ১৬০ বছর পুরনো ব্রিটিশ আমলের ৩৭৭ ধারা তবে সংশোধন করা হচ্ছে শেষ পর্যন্ত। কিন্তু বিশ্বাস করুন, পুরো খুশি হতে পারছি না। কারণ আইন আর প্রতিদিনকার জীবনের মধ্যে বিরাট তফাৎ।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আমি পেশায় শিক্ষক। মাস ছয়েক আগেও শহরের সম্ভ্রান্ত স্কুল ক্যালকাটা ইন্টারন্যাশানাল স্কুলে ফিজিক্স ও ম্যাথের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলাম। এবং মন প্রাণ দিয়ে ছোটদের পড়াচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাকে স্কুল কর্তৃপক্ষ বরখাস্ত করে। কেন? আমার অপরাধ আমি সমকামী। কলিগদের সমান যোগ্য হওয়া সত্ত্বেও আমি সমকামী বলে আমাকে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হল। সবচেয়ে বড় কথা এরপর গত ৬ মাসে একাধিক স্কুলে শিক্ষক পদে কাজের চেষ্টা করেছি । এবারও একই কারণে যোগ্য হওয়া সত্ত্বেও আমাকে ইন্টারভিউতেও ডাকা হয়নি। ওই একই অপরাধে—আমি সমকামী। যদিও সরাসরি সে কথা আমাকে বলা হচ্ছে না। আবার বুঝিয়েও দেওয়া হচ্ছে।
আসলে শুধু আইন দিয়ে সবটা হবে না। সম্ভব না। প্রয়োজন সমাজ বদল। সাধারণ মানুষের মনোভাব না বদলালে সমকামীদের আগের মতোই লাঞ্চিত হতে হবে। আমি যেমন হয়েছি এবং হয়ে চলেছি। পরিবার, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশি, স্কুল, কলেজ, কর্মজগৎ সবখানে সহযে গ্রহণ করা হয়নি আমাকে। অধিকাংশ জায়গায় চূড়ান্ত অপমান করা হয়েছে। এই ঘটনা শুধু আমার একার নয়। দেশের ৯৯% সমকামীর। এই অন্যায় গোটা দেশের সমকামী মানুষের সঙ্গে হয়ে চলেছে দশকের পর দশক ধরে।অর্থাৎ সমাজ বদলটাই আসল। প্রয়োজন প্রকৃত শিক্ষার। অতএব, এই আইন সেদিনই সার্থক হবে যেদিন সমকামিদের সাধারণ সহ নাগরিক হিসেবে গ্রহণ করবে সমাজ। না হলে কীসের সভ্যতা?

(লেখকের আত্মজীবনীমূলক গ্রন্থ–নাচের ছেলে, প্রকাশক–হাওয়াকল)

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *