চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ কয়েক দিনের মধ্যেই কলকাতার মাটিতে পা রাখছেন সলমন। কিন্তু কবে আসছেন কলকাতায় তা অনুগামী দের জানিয়ে দেবেন ভাইজান নিজেই। তবে এবার তিনি একা নন, তার সঙ্গে থাকছেন বলিউডের নায়িকা সোনাক্ষ্মী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে উপস্থিত থাকবেন গুরু রানধাওয়ারও । ১৩ ই মে ইস্টবেঙ্গল মাঠে শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষে চার ঘণ্টার অনুস্থানের আয়োজন করা হয়েছে। আর তা নিয়েই উত্তেজনা তৈরি হয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে । প্রসঙ্গত, করোনাকালে শতবর্ষকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের নানা অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল । সেই সময় সলমন খান কে নিয়ে এসে অনুস্থান করার পরিকল্পনা ছিল ক্লাবকর্তাদের । তবে তা আর তখন সম্ভব হয়ে ওঠেনি। শহরে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান সফল ভাবে করার পর ‘হোয়াটস ইন ডি নেম’ সলমন খানের অনুষ্ঠান কলকাতায় করার জন্য উদ্যত হয়। ঠিক এই সময়েই হোয়াটস ইন ডি নেম-এর ইস্টবেঙ্গল সমর্থক রাজদীপ চক্রবর্তী যোগাযোগ করেন ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে। এর পরই ঠিক হয় স্থগিত অনুস্থানের আবার সুচনা করা হবে । মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজদীপ চক্রবর্তী বলেন ‘‘কয়েকদিনের মধ্যেই সলমন খান একটি ভিডিও বার্তা পাঠিয়ে দেবেন। আসলে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করতে আসবেন শুনে তিনি নিজেও ভীষণ আগ্রহী। এটা শুধু সলমন খানের কলকাতার বুকে প্রথম লাইভ অনুষ্ঠান নয়। এরকম তারকাখচিত অনুষ্ঠান আগে কোনও ক্লাবের মাঠে হয়েছে কি না সন্দেহ আছে।’’ এদিন তিনি আরও জানান, যদি কোন ক্লাব সদস্য তাদের কার্ড দেখিয়ে টিকিট কাটেন তাহলে তারা টিকিটের দামের উপর ২৫ শতাংশ ছাড় পাবেন তারা। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়াও শহরের বিভিন্ন টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। একই সঙ্গে অনলাইনেও টিকিট বুকিং করতে পারবেন অনুগামীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news