Breaking News
Home / TRENDING / ” দক্ষিনবঙ্গের মানুষও এখন পাহাড় দেখছে, তবে সেটা টাকার পাহাড়।”: মহ: সেলিম

” দক্ষিনবঙ্গের মানুষও এখন পাহাড় দেখছে, তবে সেটা টাকার পাহাড়।”: মহ: সেলিম

চ্যানেল হিন্দুস্থান উত্তরবঙ্গ নিউজ ডেস্ক,

উত্তরবঙ্গ থেকে নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা মহম্মদ সেলিমের। শনিবার শিলিগুড়িতে একটি জনসভা নিশানা মহম্মদ সেলিমের বক্তব্য , ” দক্ষিণবঙ্গের মানুষের অনেক দুঃখ ছিল, পাহাড় নেই। এখন তৃণমূল নেতার বাড়ি ঢুকলেই টাকার পাহাড় দেখা যাবে। ”

কয়লা কেলেঙ্কারি থেকে শিক্ষা- দুর্নীতি,ডেঙ্গি-সহ একাধিক অভিযোগে সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক। বলেন, ” আমি যখন এলাম, গত মাসে, তার আগের মাসে, ডেঙ্গির প্রকোপ তখন। আমাদের কমরেডরা অভিযান করছেন, ডেঙ্গি প্রতিরোধ করতে হবে। আমি বললাম, তৃণমূল কি ডেঙ্গি প্রতিরোধ করতে জন্মেছিল? ওঁরা তো একে অন্যকে লেঙ্গি মারতে ব্যস্ত রয়েছে। প্রথম যখন এসেছিল, বলেছিল বিরোধীদের শায়েস্তা করব। এখন প্রত্যেকটা পাড়ায় তৃণমূল তৃণমূলকে শায়েস্তা করছে।”

বালি, কয়লা পাথর প্রসঙ্গ তুলে মহম্মদ সেলিমের কটাক্ষ,”অনুব্রত মণ্ডলের নেতৃত্বে টাকা উঠেছে। আর সাধারণ মানুষ পিছনে পড়ে রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের সামনে রেখে পুলিশ টাকা তুলছে। কিন্তু এই টাকাগুলো কারা তুলছে?”

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়,” ওরা তো যন্ত্র। ওদের দিয়ে টাকা তোলানো হচ্ছে। চন্দন কাঠ পাচার হোক, সোনার বিস্কুট পাচার হোক, এই সব টাকা এহাত, ওহাত ঘুরে কালিঘাটে যাচ্ছে। কোনও ব্যক্তির ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পাহাড় তৈরি করেছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *