চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
গ্রুপ ডি-র চাকরি হারাদের আপাতত বেতন ফেরত দিতে হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।
ইতিমধ্যেই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ SCC এর ‘গ্রুপ ডি’ র ১,৯১১ কর্মীর চাকরি হারিয়েছে। বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছিল তাতে। সেই নির্দেশের বিরোধিতা করে, ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি হারাদের একাংশ। সেই মামলায় পরবর্তী শুনানি রয়েছে আগামী২৭ ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত আপাতত চাকরি হারাদের বেতন ফেরত দিতে হবে না।
২৪ ঘণ্টার মধ্যে চাকরি হারাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশের উপর, সাময়িক স্থগিতাদেশ জারি হলেও সিঙ্গল বেঞ্চের অন্য কোনও রায়ের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি আদালত। ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, SCC -র কাউন্সেলিং চলবে। যোগ্য প্রার্থীদের নিয়োগে কোনও সমস্যা থাকছে না বলেই দাবি আইনজীবীদের।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারিয়েছে গ্রুপ ডি-র (Group D) ১,৯১১ জন কর্মী। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টে পাল্টা মামলা করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় ‘অযোগ্য’ কর্মীদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
আদালতে গ্রুপ ডি-র কর্মীদের সওয়াল, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। চাকরি পাওয়ার পর যথাযথ পরিশ্রম করে গেছেন তারা, তাহলে এখন কেন বেতন ফেরত দিতে হবে। যদিও টাকা ফেরতের প্রক্রিয়ায় এখনও সিলমোহর পড়েনি।এই শুনানি শেষে বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news