প্রসেনজিৎ মাহাতো :
ব্রোঞ্জ পেলেন সাইনা নেহাল।
আর ফাইনালে উঠে আশা জিইয়ে রাখলেন পি ভি সিন্ধু। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ফাইনালে সিন্ধু। এশিয়ান গেমসে সেমিফাইনালে হেরে গেলেন সাইনা। জু ইংয়ের কাছে ১৭–২১,১৪–২১ হারলেন সাইনা। তঁার বিরুদ্ধে টানা দশম হার সাইনার। সোমবারও আক্রমণাত্মক খেলেন জু ইং। সাইনার খেলায় ভুলভ্রান্তি হয়েছে। তবু, ৩৬ বছর পর এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পদক পেলেন সাইনা।
এদিকে, জাপানের ইয়ামাগুচিকে ২১–১৭, ১৫–২১, ২১–১০ জিতলেন সিন্ধু। সিন্ধুর সামনে প্রথম সোনা জেতার হাতছানি। বিশ্বের দু নম্বর ইয়ামাগুচির বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স সিন্ধুর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news