Breaking News
Home / TRENDING / সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা,সিউড়ি:
সাগর ঘোষ হত্যা মামলায় যাবজ্জীবন হল সুব্রত রায় ও ভগীরথ ঘোষের। এই রায় দেন সিউড়ি আদালতের বিচারক পার্থসারথি সেন। রায় শুনে দোষী দু’জনই আদালত কক্ষে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তবে দু’জনের আইনজীবীই জানিয়েছেন,তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৯ জুলাই পাঁড়ুই থানার কসবা গ্রামে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বোমা মারার নিদান দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেসময় সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ বিক্ষুব্ধ তৃণমূল হয়ে পঞ্চায়েতে লড়াই করছিলেন। অনুব্রতর নিদানের পরেই ২১ জুলাই রাতে সাগর ঘোষকে বাড়ির মধ্যে গুলি করা হয়। দুদিন পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ সাগর ঘোষের তিন নিকট আত্মীয় এবং নাতির শিক্ষককে গ্রেফতার করে। এদিকে শ্বশুরের মৃত্যুর তদন্ত চেয়ে বউমা শিবানী ঘোষ ৪৪ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন পুলিশ সুপারের কাছে। সেই তালিকায় প্রথমেই নাম ছিল অনুব্রত মণ্ডলের। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নাম ছিল। মামলা চলাকালীন অনুব্রতকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টে যায় সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ।তখন তিনি বিজেপিতে। পরে হৃদয় ঘোষকে দলে টেনে নেন অনুব্রত। এর পরেই অনুব্রতর বিরুদ্ধে মামলা কার্যত লঘু হতে থাকে। ৪৭ জন সাক্ষীর মধ্যে একজন মারা যান। দুজন বিরুপ সাক্ষ্যদান করেন। বাকিদের সাক্ষ্যদানে ৮ জনের বিরুদ্ধে মামলা শুনানি হয়। শুক্রবার ওই মামলায় জেলা বিচারক পার্থসারথি সেন সুব্রত রায় ওরফে শুভ ওরফে সজল এবং ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করেন। বাকিদের বেকসুর খালাস দেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২, ৪৪৮, ২৫/২৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *