নিজস্ব সংবাদদাতা:
নিউটাউনে সব্যসাচী দত্তের অনুগামীর বাড়িতে হামলা। মহিলা সহ ৩ জনকে বেধড়ক মারধর। অভিযোগ রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আফতাব উদ্দিনের অনুগামীদের বিরুদ্ধে। উল্লেখ্য, আফতাব কাকলি ঘোষ দোস্তিদারের অনুগামী।
গতকাল দুপুরে নিউটাউনের ঘুনি শিউলিপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ, রবিবার দুপুরের দিকে আফতাব অনুগামী ২০ থেকে ২৫ জন যুবক হামলা চালায় সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত রেখা দাসের বাড়িতে। তখন বাড়িতে রেখা দেবীর স্বামী স্বপন দাস না থাকলেও ছিলেন ছেলে সানু দাস ও তাঁর ভাই সুশান্ত দাস। পরিবারটির মতে, আফতাব ঘনিষ্টরা রেখা দেবীকে মাটিতে ফেলে মারধর করে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে সানু ও দেয়র সুশান্ত। তাঁদেরকেও মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ।
এদিন রেখা দেবী জানান, তাঁর বাড়ির জন্য আনা অ্যাসবেস্টর রাখা ছিল বাড়ির সামনের মাঠে। এলাকার এক যুবক অ্যাসবেস্টরের উপর বসায় তা ভেঙে যায়। রেখা দেবী এর প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা চালায় আফতাব অনুগামীরা।
প্রসঙ্গত, রেখা দেবীর পরিবার বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ট বলে এলাকায় পরিচিত। রেখা দেবীর দেয়র সুশান্ত দাস সক্রিয় তৃণমূল কর্মী। রেখা দেবী জানান, আফতাব উদ্দিন অনুগামী রাকেশ, শামীম, মিঠুন, রাজা সহ জনা ২৫ যুবক তাঁর বাড়িতে হামলা চালায়। সুশান্ত দাসকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করে তারা। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news