নিজস্ব সংবাদদাতাঃ
একটি ভারতীয় ‘ভাইপার’ জন্ম দিল ৩৬টি সদ্যজাতের। সবচেয়ে বড় কথা এই ঘটনা ঘটেছে দেশের অন্যতম সর্প গবেষণা সংস্থা হাফকিন ইন্সটিটিউটে। হাফকিন ইন্সটিটিউট দেশের অন্যতম ‘অ্যান্টি-স্নেক-ভেনম’ বা সাপের ওষুধের গবেষণাগার। গোটা দেশে সরকার অনুমোদিত দুটি গবেষণাগারের একটি।
সুত্রের খবর, গোখরো জাতীয় সাপ ‘রাসেল ভাইপার’টিকে জুনের শেষ সপ্তাহে মহারাষ্ট্রের বারামতি জেলা থেকে উদ্ধার করা হয়। দিন চারেক বাদেক সাপটি একসঙ্গে ৩৬টি বাচ্চার জন্ম দেয়।
সংস্থার পরিচালক ড. নিশিগন্ধা নায়ক বলেন, ‘মা ও বাচ্চারা ভালো আছে।’ তিনি আরও জানান, মা ও ৩৬টি বাচ্চাকে ‘হু’-র নিয়ম মেনেই সুরক্ষিত রাখা হয়েছে।
এই জাতীয় সাপ সাধারণত ২০ থেকে ৩০টি বাচ্চা দেয় একবারে। সেখানে হাফকিন ইন্সটিটিউটের ঘটনা বিরল। গবেষণা সংস্থাটি ইতিমধ্যে মহারাষ্ট্রের বন দফতরের সঙ্গে কথা বলেছে, এই মর্মে যে কবে কখন সংরক্ষিত অরণ্যে মা ও বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news