নিজস্ব সংবাদদাতাঃ
বরাহনগরের এসকে মুখার্জি রোডে চলন্ত অটো থেকে ছিটকে পড়ে প্রাণ গেল বছর দেড়েকের এক শিশুর। জানা গিয়েছে অটোর গতিবেগ বেশি ছিল। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল দশা। রাস্তায় গর্ত ছিল, যা দেখে সজোরে ব্রেক কষেন চালক। ফলে দুর্ঘটনা ঘটে। তাছাড়া টানা বৃষ্টিতে হাঁটু সমান জল জমে গেছিল এসকে মুখার্জি রোডে। ব্রেক কষার সঙ্গে সঙ্গে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি ছিটকে পড়ে যায়, আর্তনাদ করে ওঠেন মা। শিশুটিকে উদ্ধার করে যখন বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় বরাহনগর পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা। খানাখন্দ পেরিয়ে যাতায়াতের জন্যই এত বড় দুর্ঘটনা ঘটল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news