চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে স্পর্শ ছাড়াই ভিসা আর মাস্টারকার্ডে টাকা দেওয়ার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এর জন্য প্রয়োজনে ‘ট্যাপ অ্যান্ড গো’ পদ্ধতিতে টাকা দেওয়া যাবে বলে জানিয়েছেন তাঁরা সমস্ত ছোট বড় দোকান শপিং সেন্টার সব জায়গায় নিরিপদ এবং স্পর্শহীন টাকা লেনদেনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যাবে। তবে এর জন্য ব্যাঙ্ক এবং পরিষেবা প্রদানকারীকে তাঁদের সিস্টেমের কিছু পরিবর্তন করতে হবে। তারপরই ক্রেডিট কার্ড মেশিনে না দিয়েই টাকা দিতে পারবেন উপভোক্তারা।
এতদিন পর্যন্ত শুধুমাত্র ২০০০ টাকার কেনাকাটা পর্যন্তই এই সুবিধা পাওয়া যেত। তারপর টাকা মেটানোর জন্য পিন দিতে হত। কিন্তু এখন যে কোনও মূল্যের টাকার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। প্রসঙ্গত ‘ট্যাপ অ্যান্ড গো’ পদ্ধতি বেতারতরঙ্গের দ্বারা কার্যকরী হয়। এই পদ্ধতিতে কার্ড মেশিনের কাছে কার্ড আনলেই চলে । মেশিনে তা আর ঢোকাতে করতে হয় না। ফলে স্পর্শের দ্বারা সংক্রমণ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা থাকে তাও থাকে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news