নিজস্ব সংবাদদাতা :
রায়গঞ্জে ভোটকর্মীদের হাতে মার খেলেন রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপা। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিংয়ের সামনেই এসডিওকে নিগৃহিত হতে হল। রাজকুমার রায় নামে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশ ভোট কর্মী। তাঁদের দাবি, ওই প্রিসাইডিং অফিসারকে বুথ থেকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেই বিক্ষোভ কর্মসূচী চলাকালীন হঠাৎ উত্তেজিত হয়ে এসডিওর উপরে ঝাঁপিয়ে পড়েন ক্ষুব্ধ ভোটকর্মীরা।পুলিশ তাঁকে উদ্ধার করে । প্রসঙ্গত, নির্বাচনের ডিউটি সেরে আর বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। ২৪ ঘণ্টা বাদে রেললাইনের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news