চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বলিউডের হাওয়ায় এখন একটাই খবরই উড়ছে। রণবীর-দীপিকা নাকি নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শাহরুখের দিকে। যা জানতে পেরে একেবারে হতবাক শাহরুখ অনুরাগীরা। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বিয়ের পর থেকে ভাড়ার অ্য়াপার্টমেন্টেই থাকতেন রণবীর-দীপিকা। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল নিজের একটা বাংলো বানানোর। অবশেষে স্বপ্নপূরণ এই জুটির। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের মন্নতের ঠিক পাশেই বাংলো বানাচ্ছেন দীপিকা ও রণবীর। শোনা যাচ্ছ, দীপিকার এই বাংলো নাকি মন্নতের থেকেই বিলাসবহুল। সম্প্রতি একটি ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে দীপিকা-রণবীর বাংলোর কাজ কতটা এগিয়েছে তা দেখতে গিয়েছেন। কালো পোশাকে দেখা গিয়েছে দীপিকাকে। অন্যদিকে রণবীর পরেছিলেন অ্যানিমেল প্রিন্ট হাফ প্যান্ট।সম্প্রতি রণবীর-দীপিকাকে দেখা গিয়েছিল এক ফিল্মি পার্টিতে। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং এবং বাবা প্রকাশ পাড়ুকোন। কালো শাড়িতে উজ্জ্বল হয়ে উঠেছিল দীপিকার রূপ।
তবে এখানেই বাঁধে গণ্ডগোল। এই ফিল্মি পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে বলিউডে গুঞ্জন শুরু। নিন্দুকরা বলছেন, দীপিকা আর রণবীরের সংসারে নাকি অশান্তি! তবে সংসারে অশান্তি বিষয়টি যে একেবারে গুঞ্জন তা বুঝিয়ে দিলেন নতুন বাংলো তৈরির খবরেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news