Breaking News
Home / TRENDING / প্রয়াত রাম জেঠমালানি

প্রয়াত রাম জেঠমালানি

নিজস্ব সংবাদদাতা।

প্রয়াত হলেন দেশের বর্ষীয়ান আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমলানী।রবিবার সকাল পৌনে ৮টা নাগাদ নয়াদিল্লিতে তাঁর বাসভবনেই মারা যান তিনি। তাঁর ছেলে মহেশ জেঠমলানী জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন রাম। বার্ধক্য জনিত কারণেই ভুগছিলেন তিনি। এদিন সন্ধ্যায় লোধি রোডের শ্মশানে রাজ জেঠমলানীর শেষকৃত্য সম্পন্ন হবে।

জেঠমলানীর জন্ম হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার বম্বে প্রেসিডেন্সির সিন্ধু প্রদেশে, ১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর। মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিভাগে এলএলবি পাশ করেন তিনি। অবিভক্ত পাকিস্তানে কর্মজীবন শুরু করেন। দেশভাগের পর তৎকালীন বম্বেতে এসে কর্মজীবন ফের নতুন করে শুরু করেন তিনি। আদালতে সওয়াল-জবাবের গণ্ডি ছাড়িয়ে পা রেখেছিলেন রাজনীতির আঙিনাতেও। অটলবিহারী বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী জেটমলানী রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবেও নির্বাচিত হন।

কর্মজীবন জুড়ে বিতর্ক সব সময়ের সঙ্গী ছিল রাম জেঠমলানীর। আইনজীবী হিসাবে বহু হাইপ্রোফাইল মামলা লড়েছেন তিনি।  ১৯৫৯-এর কে এম নানাবতী ভার্সাস স্টেট অব মহারাষ্ট্র মামলা, ২০১১-তে হাওয়ালা মামলা যাতে নাম জড়িয়েছিল এল কে আডবাণীর। তাতে আডবাণীর হয়ে লড়াই করেছিলেন তিনি। অরুণ জেটলির করা মানহানির মামলায় অরবিন্দ কেজরীবালের হয়ে আদালতে সওয়াল করেছিলেন। স্টকব্রোকার হর্ষদ মেটার মামলাতেই তিনিই ছিলেন কৌঁসুলি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক ও আইন মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *