নীল রায়।
পৌনে দু’মাস খোঁজ মিলল রাজীব কুমারের (Rajiv Kumar)। পঞ্চমীর সকালে আলিপুর আদালতে দেখা গেল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। বৃহস্পতিবার তিনি এসেছিলেন আলিপুর আদালতে। কলকাতা হাইকোর্ট (kolkata high court) তাঁকে যে আগাম জামিন দিয়েছে, নিয়মানুযায়ী তা নিম্ন আদালতে নিশ্চিত করতে হয়। সেই কাজেই আলিপুর আদালতে সশরীরে হাজির হলেন রাজীব।চারদিন শুনানির সোমবার বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্ত রায়দান স্থগিত রাখেন। মঙ্গলবার রায়দানে আদালত বলেছিল, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন। তাঁকে এই মুহূর্তে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। আদালত নির্দেশে জানায়, রাজীব কুমারকে যে কোনও তদন্তের জন্য তদন্তকারী সংস্থা ডাকতে পারে। ডাকলে রাজীবকে যেতে হবেই। কিন্তু সিবিআই-কে নোটিস পাঠাতে হবে অন্তত ৪৮ ঘণ্টা আগে। এবং গ্রেফতার করলেও তাঁকে সঙ্গে সঙ্গেই জামিন দিতে হবে।
গ্রেফতার হবেন না নিশ্চিত জেনেই এদিন সকালে আলিপুর আদালতে আসেন এই আইপিএস কর্তা। এদিন রাজীব কুমারের পরনে ছিল আকাশি রঙের শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি এডিজি সিআইডি রাজীব। আদালতের কাজ শেষ করেই বেরিয়ে যান তিনি। এতদিন কোথায় ছিলেন সেই প্রশ্নের উত্তর না দিয়েই আদালত চত্বর ছাড়েন তিনি।
কলকাতা হাইকোর্টই রাজীব কুমারের ওপর থেকে আইনি রক্ষাকবচ সরিয়ে নিয়েছিল। তারপর গত ১৭ দিন ধরে আদালতে নানা আদালতে চক্কর কেটেছেন রাজীব কুমারের আইনজীবীরা। সেই সময় পুরোপুরি বেপাত্তা ছিলেন তিনি। বারাসত কোর্টে প্রথম জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সেখানে এক্তিয়ারের প্রশ্ন ওঠায় রাজীবের আবেদন গৃহীত হয়নি। পরে আলিপুর আদালতে আবেদন করলেও, ব্যর্থ হয় তাঁর জামিনের আবেদন। কিন্তু শেষমেশ কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে জামিন মঞ্জুর করলে প্রকাশ্যে এসে আলিপুর আদালতে আইনি কাজকর্ম সেরে গেলেন রাজীব কুমার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news