চ্যানেল হিন্দুস্থানঃ পর পর তিন ম্যাচে জয়ের পর অবশেষে হারের পথে চেন্নাই সুপার কিংস । শেষ ম্যাচে সঞ্জুদের কাছে পরাজিত হয়েছিল হলুদ সিংহ -এর দল । বৃহস্পতিবার ফের চেন্নাইকে হারাল রাজস্থান । তিন ম্যাচে জয়ের পর পয়েন্ট লিস্টের প্রথমেই স্থান পেয়েছিল চেন্নাই সুপার কিংস । আবারও আগাগোড়া আগ্রাসী ব্যাটিং করে ম্যাচ ছিনিয়ে নিল সঞ্জু স্যামসনের দল। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়ে উঠে এল পয়েন্ট তালিকার শীর্ষে। আইপিএল -এ নিজের মাঠে খেলতে না নামলেও স্টেডিয়ামে মাহির সমর্থকই বেশি । বৃহস্পতিবারের সোয়াই মান সিং স্টেডিয়ামও তার ব্যতিক্রম ছিল না । নিজের ঘরের মাঠে রাজস্থান র্যয়াল -এর কাছে হারতে হয়েছিল চেন্নাই কে । তাই বৃহস্পতিবার রাজস্থান কে হারিয়ে সেই বদলা নিতে চেয়েছিল চেন্নাই। তবে শেষ রক্ষ্যা হল না । অবশেষে ৩২ রানে হারতে হয় চেন্নাই কে । টসে জিতে ব্যাট করতে নামে রাজস্থান। প্রথম বলেই চার মারেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ওই শট থেকেই শুরু হয় যশস্বী ঝড়। চেন্নাই বোলারদের কার্যত ছাতু করে দেন। মাত্র ৪৩ বলে হাঁকান ৭৭ রানের ইনিংস। পাওয়ার প্লে থেকেই রাজস্থানের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ফিকে হয়ে যায় ধোনির মগজাস্ত্র। মাঝের দিকে অবশ্য চেন্নাইকে খানিকটা ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিন স্পিনার। কিন্তু শেষদিকে ফের ঝোড়ো ব্যাটিং করেন ধ্রুব জুরেল। ১৫ বলে ৩৪ রানের ক্যামিও খেলে দলের রান ২০০ পার করে দেন। ২০২ রানে শেষ হয় রাজস্থান ইনিংস। এদিন পর পর দুই ম্যাচ হারের পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের বিরুদ্ধে নামে সঞ্জু স্যামসনের দল। তবে শেষ হাসি হাসল রাজস্থানই ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news