চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আমফান ঘূর্ণিঝড়ের জের কাটতে না কাটতেই কালবৈশাখীর পূর্বাভাস। চলতি সপ্তাহেই বৃষ্টি সহ ঝড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি। পাশাপাশি, শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে বুধবারের পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া দুই ২৪ পরগনা ও কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। বিকেলের দিকে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news