Breaking News
Home / TRENDING / সরল নিম্নচাপ, আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

সরল নিম্নচাপ, আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ সরে ছত্রিশগঢ়, মধ্যপ্রদেশে অবস্থান করছে। ফলে আরো জোরে উত্তরপ্রদেশে ঢুকে শক্তি হারাবে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখার সক্রিয়। এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। সপ্তাহন্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি থাকবে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি হবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১৯.৩ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *