Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা দেখা দিয়েছে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডে সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে কলকাতাসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও উপকূলের তিন জেলায় । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। রাজ্যে বৃষ্টি বাড়বে সোমবার থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *