Breaking News
Home / TRENDING / আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। বৃষ্টি শুরু হল উত্তরবঙ্গে। রবিবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টি হবে রবি ও সোমবার। অসম, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির প্রভাবে এই বৃষ্টি হবে। ফলে আগামী সপ্তাহে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজহারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবি ও সোমবার। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৬ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৭ মিমি। আগামীকাল মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি সহ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর। মৌসুমী অক্ষরেখা জয়পুর থেকে ডালটনগঞ্জ শান্তিনিকেতন হয়ে বাংলাদেশ ও অসমের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *