চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ থেকে উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। ২-১টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরমে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬-৯৩ শতাংশ । কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয়। মৌসুমী বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মায়ানমারের কিছু অংশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এরপর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। অন্যদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরেকটি অংশ। ৪৮-৭২ ঘণ্টার মধ্যে ওড়িষা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা এমনটাই অনুমান আবহাওয়াবিদদের ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news