চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
পশ্চিমবঙ্গে অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিমে সরে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। কিন্তু রবিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal)। জোড়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির ও পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায়। মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গ জুড়ে। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস।
সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের প্রথম কয়েক দিন বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূলের জেলা ও পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তে। দিনভর বৃষ্টি দু-এক পশলা ভারী বৃষ্টি হবে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় দিনভর মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলাভারী বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫৩.৯ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news