Breaking News
Home / TRENDING / নিম্নচাপের কারণে বৃষ্টির ভ্রুকুটি পশ্চিমবঙ্গে

নিম্নচাপের কারণে বৃষ্টির ভ্রুকুটি পশ্চিমবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পাকিস্তান থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা দেখা দিয়েছে। সেই অক্ষরেখা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিনবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ফলে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ।

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে। সোমবারেও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *