নীল বণিক
উত্তরপ্রদেশের খতৌলিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তার রেশ কাটতে না কাটতেই আবারও ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশের আউরিয়ায়। একের-পর-এক রেল দুর্ঘটনার জেরে ইস্তফা দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।
শেষ চারদিনে উত্তরপ্রদেশে পরপর দুটি দুর্ঘটনার মুখে পরে ভারতীয় রেল। তারপর থেকেই বিরোধীরা তো বটেই সেই সঙ্গে দলের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পরেন সুরেশ প্রভু। তার জেরেই এদিন নিজের নৈতিক দায়িত্বের কথা মাথায় রেখে টুইট করেন রেলমন্ত্রী। তিনি লেখেন, “একের-পর-এক ট্রেন দুর্ঘটনার জন্য আমি মর্মাহত। আমার নিজের একটা নৈতিক দায় আছে।”
তিনি এও বলেন, “আমি তা কখনই অস্বীকার করতে পারি না। দলে আমার চেয়েও অনেক যোগ্য ব্যক্তি আছেন। তাঁরা নিশ্চয় ভারতীয় রেলকে দিশা দেখাতে পারবেন।”
তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সিদ্ধান্ত থেকে পিছু হটলেন সুরেশ। প্রধানমন্ত্রী প্রভুর আর্জি না মেনে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সামনেই কেন্দ্রীয় মন্ত্রী সভার রদবদল। সেই সময়ে যা সিদ্ধান্ত হওয়ার হবে বলে সুরেশকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news