Breaking News
Home / TRENDING / অসমে ৩৬ ঘন্টায় দুটি ট্রেন থেকে দুই মহিলার দেহ উদ্ধার

অসমে ৩৬ ঘন্টায় দুটি ট্রেন থেকে দুই মহিলার দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
অসমে গত দুদিনে, দুটি পৃথক ঘটনায় ট্রেনের শৌচালয় থেকে দুই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এই দুটি খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। দুটি ঘটনায় খুনের ধরন একই ধাঁচের হওয়ায় এর পিছনে কোনও সিরিয়াল কিলারের হাত রয়েছে বলেই সন্দেহ পুলিশের । মঙ্গলবার সকালে নিউ তিনসুকিয়া রঙ্গিয়া এক্সপ্রেসের একটি কামরার শৌচালয় থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়।সিমালগুড়ি স্টেশনে রেলের সাফাইকর্মী প্রথম দেহটি দেখতে পান। বাথরুম থেকে একটি অসমিয়া গামুছাও পাওয়া গিয়েছে । জানা গিয়েছে ওই মহিলা বিহারের বাসিন্দা। তিনি শিবসাগর থেকে ট্রেনে ওঠেন।বছর ২২এর এই মহিলা গলাঘাটে কাকার বাড়ি যাচ্ছিলেন। এরপর বুধবারই অবধ অসম এক্সপ্রেস্র প্রতিবন্ধীদের শৌচালয় থেকে আরেক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। এক্ষেত্রেও বাথরুম থেকে অসমিয়া গামুছা উদ্ধার হয়েছে। এই মহিলাও বিহারের বাসিন্দা। পুলিশ দুটি ঘটনার তদন্তে রাজ্যজুড়ে ১১টি কুইক রেসপন্স টিম মোতায়েন করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *