উত্তর দিনাজপুর, ১৪ মে: ভোটকেন্দ্রে গুলি, আহত তৃণমূল প্রার্থীর মামা। ঘটনা রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের ৬৬ নম্বর বুথে দেবীনগর মহারাজা এফ পি স্কুলে। দুস্কৃতীরা দল বেঁধে এসে গুলি করে বলে অভিযোগ। আহত ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম অমৃত সাহা। তিনি তৃণমূল প্রার্থী শিপ্রা সাহার মামা। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news