Breaking News
Home / TRENDING / রায়গঞ্জে ইভিএমে তৃণমূলের চিরকুট, ভোট বয়কট স্থানীয়দের

রায়গঞ্জে ইভিএমে তৃণমূলের চিরকুট, ভোট বয়কট স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা:

রায়গঞ্জে ইভিএমে তৃণমূলের চিরকুট। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হেমতাবাদে ১৯৩ নম্বর বুথ মোজমপুর বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে ভোটদান পর্ব শুরু হতেই ভোটাররা দেখতে পান ইভিএম মেশিনের সঙ্গে একটি চিরকুট লাগানো রয়েছে। ভোটদাতাদের অভিযোগ, চিরকুটটি তৃণমূল কংগ্রেসের। ওই কাগজে কিছু লেখা রয়েছে দেখতে পান স্থানীয়রা। দূর থেকে পড়তে না পারলেও এরপরই উত্তেজিত হন ভোটাররা। ভোট বয়কটের ডাক দেন। পাশাপাশি তাঁদের দাবি, এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে না হলে তাঁরা ভোট দেবেন না।

পরে খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী আসলেও এখনও পর্যন্ত ওই বুথে ভোটদান পর্ব শুরু করা যায়নি। উল্লেখ্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এখনও পর্যন্ত সেইসব জায়গায় গণ্ডগোলের খবর নেই। অপরপক্ষে যে বুথগুলিতে রাজ্য পুলিশ রয়েছে তার বেশ কয়েকটি থেকে ছাপ্পাভোটের অভিযোগ আসছে।

ইসলামপুরের ৩২ ও ৩৮ নম্বর বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করে সিপিএম। এদিকে রায়গঞ্জের ১১৬ নম্বর বুথে তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করে সিপিএম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *