Breaking News
Home / TRENDING / সিন্ধিয়ার বিদায়, রাহুলের টুইট

সিন্ধিয়ার বিদায়, রাহুলের টুইট

নিজস্ব প্রতিনিধি।

মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া। এই দুই ঘটনাক্রমকে এক বন্ধনীতে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। মঙ্গলবার সকাল থেকেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর অনুগামী বিধায়কদের কংগ্রেস ত্যাগের খবরে ব্যাতিব্যস্ত ছিল এআইসিসি। কিন্তু, বুধবার দুপুরে জ্যোতিরাদিত্যর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হতেই টুইট করেন কারনাডের সাংসদ।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে
করে রাহুল গাঁধী লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন নির্বাচিত সরকার ফেলতে ব্যস্ত। তাই হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫ শতাংশ। আপনি কি এই লাভটুকু সাধারণ ভারতীয়দের সঙ্গে ভাগ করে নেবেন? তাহলে এক লিটার পেট্রলের দাম ৬০ টাকার নীচে নামবে। অর্থনীতি চাঙ্গা হবে।” প্রসঙ্গত, এমন রাজনৈতিক টুইট করে নরেন্দ্র মোদীকে আক্রমণের পাশাপাশি, ঘুরপথে দেশবাসীকে বার্তা দিতে চেয়েছেন তিনি।‌ মধ্যপ্রদেশে নির্বাচিত সরকারের পতন ঘটাতে প্রধানমন্ত্রী যতটা সক্রিয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের মানুষকে মূল্যবৃদ্ধি থেকে রেহাই দিতে ততটা তৎপর নন।

টুইট মারফৎ সেকথাই দেশের আমজনতাকে বোঝাতে চেয়েছেন রাহুল গাঁধী। পাশাপাশি, মধ্যপ্রদেশের গণতান্ত্রিক কায়দায় নির্বাচিত সরকার ভেঙে যে দেশের সংবিধান তথা যুক্ত রাষ্ট্রিয় পরিকাঠামোয় আঘাত করছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, তাও তুলে ধরতে চেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এমনটাই অভিমত জাতীয় রাজনীতির কারবারীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *