ঈষাণিকা ভোরাই:
পুরুলিয়ায় জোড়া মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। পুরুলিয়ার বলরামপুরে ত্রিলোচন মাহাতো ও দিলীপ কুমারের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, বিজেপি করার ‘অপরাধে’ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে ত্রিলোচন ও দিলীপ কুমারকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই ত্রিলোচনের মৃত্যু নিয়ে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপর দুদিন কাটতে না কাটতেই অস্বাভাবিক মৃত্যু হয় দিলীপ কুমারের। বিজেপির অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক ব্যানার্জি পুরুলিয়াকে বিরোধী-শূন্য করার হুমকি দেওয়ার পর থেকেই ওই জেলায় বিজেপির নেতা কর্মীদের প্রাণ সংশয় দেখা দেয়। পুলিশ প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। এখন তৃণমূল নেতাদের বাঁচাতে সিআইডি তদন্তের নামে আরও একটা প্রহসন হবে বলেই পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বের মত। সিআইডি তদন্তের উপর আস্থা না রাখা বিজেপি নেতৃত্ব পুরুলিয়ার এই জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি, পুরুলিয়ার এই ঘটনায় ঝাড়খণ্ড থেকে আসা মাওবাদীদের হাত রয়েছে। এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মাও জানিয়েছেন, পুরুলিয়ার বলরামপুরের একই জায়গায় যেভাবে দুজনকে মারা হয়েছে তাতে বহিরাগতদের হাত রয়েছে বলেই মনে করছে পুলিশ। সে কারণেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news