Breaking News
Home / TRENDING / গৃহবন্দি? উপলব্ধি করুন সুখী গৃহকোণের মহিমা, উপায় বাতলেছেন মনোবিদরা

গৃহবন্দি? উপলব্ধি করুন সুখী গৃহকোণের মহিমা, উপায় বাতলেছেন মনোবিদরা

সায়ন্তনী সেনগুপ্ত।

এমন সময় আগে দেখেনি শহর। সারা পৃথিবীর দুঃসময় গভীর ছাপ ফেলেছে এই দেশে, শহরে। আশঙ্কা আতঙ্কে ভুগছেন মানুষ। করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্বের যে কথা বারবার বলা হয়েছে তার প্রভাব পড়ছে জনমানসেও। মানুষ আটকে গিয়েছেন ঘরে। আপাতত জীবন বাঁচাতে এর বিকল্প নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে মনকেও ঠিক রাখা দরকার বলছেন চিকিৎসকরা। গৃহবন্দী দশাকে শাস্তি না ভেবে সুরক্ষা ভাবার পরামর্শ তাঁদের।

মনরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় এমন অনেক কাজ করা যায় যা মনকে ভলা রাখে। গল্পের বই পড়া, বাগানের পরিচর্যা এসবই এই সময় খুবই উপযোগী। মন ভাল রাখতে বাগানের কাজের জুড়ি মেলা ভার। বাচ্চা থেকে বয়স্ক মানুষ ফুল ভালোবাসেন না এমন কাউকে পাওয়া যায় না। অবসাদ কাটাতেও ফুল অত্যন্ত উপযোগী। তবে মালি বা বাইরের লোক নয়। বাড়ির বারান্দায় নিজেই বাগানের কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বলা বাহুল্য বই পড়া বা গান শোনার কোনও বিকল্প নেই। গান স্ট্রেস কাটাতে অত্যন্ত উপযোগী। মনরোগ বিশেষজ্ঞদের মতে আর একটা কাজও করা যেতে পারে যা একাকীত্বের কষ্ট কমাবে। বাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে কথা বলা যেতে পারে। যে প্রতিবেশীর সঙ্গে নিয়মিত সুখ দুঃখের গল্প হয় তাঁর সঙ্গে একদম কথা বন্ধ করে দিলে বিছিন্ন বোধ করবেন বাড়ির বয়স্ক মানুষরা। কিন্তু বাড়ির বাইরে যাওয়া নিষেধ।

অতএব উপায় ?

বাড়ি থেকেই এ বাড়ি ও বাড়ি কথা বলা। তবে করোনা নিয়ে কথা বলতে একদম মানা করছেন চিকিৎসকরা। হাসি ঠাট্টা গল্প গুজব চলুক বরং। সেটা অনেক ভাল তাঁদের মতে। যাঁরা জিমে যান নিয়মিত তাঁরা বাড়িতেই শরীর চর্চা করতে পারেন। হালকা খাওয়া দাওয়ার সঙ্গে শরীর চর্চা খুব জরুরী এই সময়। আর একটা কাজ করা যেতে পারে বলছেন অনেকেই। যে সোস্যাল মিডিয়া অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয় চলে এখন এই সোস্যাল মিডিয়াকেই ভাল কাজের হাতিয়ার করা যায়। ভাল গান , ভাল কথা শেয়ার করা যেতে পারে সেখানে। এছাড়া পরিবারের সঙ্গে সময় কাটানোর এর থেকে ভাল সময় যে আর হয়না তা বলাই বাহুল্য। সবাই সবার সঙ্গে থাকলেও ভয়ও কাটবে আর মনও ভাল থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *