দীপান্বিতা সাধুখাঁ :
তিন সপ্তাহ হয়ে গেল কলকাতা হাইকোর্ট বন্ধ। রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের একটি বিচারব্যবস্থা। পশ্চিমবঙ্গে সেটি কার্যত অচল হয়ে পড়ে আছে তিন সপ্তাহ ধরে। সংবাদমাধ্যমে এই নিয়ে লেখালেখি হয় নি তা নয়, তবে ওয়াকিবহাল মহল বলছে যা লেখালেখি হয়েছে, তা এই ঘটনার গুরুত্বের প্রেক্ষিতে যথেষ্ট নয়।
বৃহস্পতিবার সকালে কোর্ট চত্বরের ছবিটা হঠাৎই বদলে গেল। অজয় বন্দ্যোপাধ্যায় নামে একজন ডনবস্কোর প্রাক্তনীর নেতৃত্বে একদল যুবা আদালতের ১৪৪ ধারা জারি করা এলাকার মধ্যে ঢুকে প্রতিবাদ জানালেন। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য কর্তব্যরত পুলিশের অবস্থাও হয় কিংকর্তব্যবিমূঢ়। তবে ঠিক কি হচ্ছে ঠাহর করার পরে প্রতিবাদীদের থামাতে উদ্যোগী হয় পুলিশ। পুলিশ তাদের বলে, এখানে ১৪৪ ধারা জারি থাকে। এসব কী করছেন আপনারা! প্রতিবাদীদের পক্ষে একজন পুলিশকে জানিয়ে দেন, তারা নীরবে প্রতিবাদ করে চলে যাবেন। এই সব তর্কাকর্কিতে আরও সময় যায়। শেষ পর্যন্ত প্রতিবাদীদের গাড়ির পার্কিংয়ে সরিয়ে দেয় পুলিশ। অজয় বলেন, আমরা সাধারণ মানুষ। আমরা জানতে চাই কবে খুলবে কোর্ট? অজয়ের বক্তব্য, দিনের পর দিন কোর্ট বন্ধ করার ফলে রাজ্যের দুর্গত মানুষের দুর্গতি আরও বাড়ছে। বাইরে নীরব প্রতিবাদ চলাকালীন, বেনজির ভাবে আদালতের বাইরে চলে আসেন ধর্মঘটী আইনজীবীদের প্রতিনিধিরা। ইনকরপোরেট ল’সোসাইটির প্রতিনিধি মুকুল লাহিড়ি বলেন, যাঁদের হাতে এই সমস্যার সমাধান তাঁরা এই ব্যাপারে কিছুই করছেন না। যেখানে ৭২ জন বিচারক দরকার সেখানে ৩৩ জনে এখন কাজ হচ্ছে আর মামলার পাহাড় জমছে। এর বিহিত চাই।
তবে কোর্ট চত্বরে ঢুকে পড়ে আকস্মিক এই প্রতিবাদে নড়েচড়ে বসেছে সব মহল। কোর্ট বন্ধ থাকার ফলে কয়েকজন সাধারণ ভুক্তভোগীদের নিয়ে, কোর্ট চত্বরে এমন নীরব প্রতিবাদ নজিরবিহীন। বৃহস্পতিবার সকালে অজয়রা যে স্থির জল নাড়িয়ে দিয়ে এসেছেন, তা মেনে নিচ্ছে সব মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news