Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস

করোনা ভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হলেন প্রিন্স চার্লস। ব্রিটেনের রাজসিংহাসনের ভাবী উত্তরাধিকারী ৭১ বছরের চার্লস কোভিড-১৯ পজিটিভ বলে জানানো হয়েছে। রাজপরিবার সূত্রের খবর করোনার কিছু লক্ষ্মণ ছাড়া এমনিতে প্রিন্স স্থিতিশীল। তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন এবং নিজের জায়গা থেকেই অন্যান্য কাজ নিয়মমতো করে যাচ্ছেন । তবে কোথা থেকে প্রিন্স এই রোগে আক্রান্ত হলেন তা বোঝা যায় নি। গত কয়েক সপ্তাহে বহু মানুষের সঙ্গে কার্যসূত্রে দেখা করেছেন তিনি। ১২ মার্চ অস্ট্রেলিয়ান বুশফায়ার রিলিফের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেটাই অসুস্থ হওয়ার আগে তাঁর শেষ অনুষ্ঠান।

তারপর আর বাইরের কোনও অনুষ্ঠানে তিনি যোগ দেননি। সেই সময়েই তিনি আক্রান্ত হয়েছিলেন কি না তা বুঝতে পারছেন না চিকিৎসকরা। প্রিন্স চার্লসের করোনা ধরা পড়ারপর দ্রুত ডাচেস অফ ওয়ালসেরও স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত তাঁরা দুইজনেই স্কটল্যান্ডে সেলফ আইসোলেশনে আছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *