নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের হত্যা ও মহকুমা শাসকের নিগৃহে শিক্ষকদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার রায়গঞ্জে গণ স্বাক্ষর অভিযানে নামল রায়গঞ্জের শিক্ষক সমাজ। রায়গঞ্জের ঘড়িমোড়ে সাধারন মানুষের থেকে স্বাক্ষর সংগ্রহ করেন শিক্ষকেরা। এই গণ স্বাক্ষরের প্রতিলিপি নিয়ে জমা দেওয়া হবে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে। উল্লেখ্য, গত ১৪ মে ইটাহারে ভোট পরিচালনা করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রায়গঞ্জের বাসিন্দা রাজকুমার রায়। ১৫ মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধার থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাকে জেলা প্রশাসন আত্মহত্যা বলে জানায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পরে জেলার শিক্ষক সমাজ। প্রতিবাদে ১৬ মে রায়গঞ্জে ঘড়িমোড়ে পথ অবরোধ করে। অবরোধস্থলে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news