নিজস্ব সংবাদদাতা :
প্রাক্তন কংগ্রেস সভাপতি হিন্দুদের প্রতি অসহিষ্ণু, এজল্পনা রাজনীতির মহলে ছিল বহু দিন ধরেই। এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই “দ্য কোয়ালিশন ইয়ার্স” এ স্পষ্ট করেছেন কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সনিয়া গান্ধীর নির্দেশে প্রচুর হিন্দু বিরোধী সিদ্ধান্ত নিয়েছে দল। হিন্দুএগজিসটেন্স.অরগ নামের একটি সর্বভারতীয় পোর্টালে প্রকাশ হয়েছে বইয়ের পাতায় পাতায় লেখা কংগ্রেস জমানায় সনিয়া কিভাবে একের পর এক হিন্দুকে টার্গেট করেছেন। বইয়ে প্রণববাবু বলেছেন ২০০৪ নভেম্বরে শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতীকে হত্যার মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। সেসময় ত্রিকালের ২৫০০ বছর উপলক্ষে তীর্থযাত্রার প্রস্তুতি করছিলেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফিক সিডি তৈরির অভিযোগও দায়ের হয়। যদিও এই অভিযোগ আজ অব্দি প্রমাণিত হয়নি। প্রণব বাবু লিখেছেন, ” আমি এই সিদ্ধান্তে খুবই রেগে ছিলাম। ক্যাবিনেট মিটিং-এ ইস্যুটি তুলে আমি জিজ্ঞেস করি, দেশের ধর্মনিরপেক্ষতা কি শুধুই হিন্দু সাধু সন্ন্যাসীদের জন্য? ঈদের সময় কোনও রাজ্য পুলিশ কি কোনও মৌলবীকে এভাবে গ্রেফতার করার সাহস দেখাতে পারত? ”
২০০৪-২০১৪ এই দশ বছরে তৎকালীন কংগ্রেস সভাপতি বারবার হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে জয়ললিতার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গাঢ় করতেই শঙ্করাচার্য্যকে ফাঁসানো হয়েছিল। এই বই প্রকাশের পর সনিয়া গান্ধীর জমানায় হিন্দুদের ওপর করা অত্যাচারও প্রকাশ হয়ে গেল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news