নীল রায়। বাংলায় বিভিন্ন খবরের পোর্টাল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড এখনও চালু করা হয়নি। খুব শীঘ্রই যাতে তাঁদের নাম নথিভুক্ত করা হয় সেই বিষয় নিয়ে বিধানসভায় সরব হলেন বামফ্রন্টের বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য। এ বিষয়ে উদ্যোগ নিতে তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন দক্ষিণ দমদমের এই সিপিএম বিধায়ক। পরের সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পোর্টাল একটা গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম । বস্তুত অর্থে আমি এখন পোর্টালে সংবাদ দেখতে অভ্যস্ত । খবরের কাগজ পড়বার সুযোগ হয় না বললেই চলে । আমার ধারণা মতো অনেকেই এরকম আছেন । পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ত্রিপুরাতে অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যে যে সরকারি সুযোগ-সুবিধা পান, পোর্টালের সাংবাদিকরাও তাই পান । কিন্তু, আমাদের রাজ্যে দুর্ভাগ্যক্রমে পোর্টালের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নবীকরণ করা হয়নি।” তিনি আরও বলেন, “আমার দাবি ছিল পোর্টালের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড যাতে নবীকরণ করা হয়। অধ্যক্ষ জানিয়েছেন, এই বিষয়টি তাঁর বিবেচনার মধ্যে রয়েছে । এই বিষয়ে ব্যবস্থা নিলে আমি তাঁকে অব্শ্যই ধন্যবাদ জানাব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news