Breaking News
Home / TRENDING / ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি দমদমে

ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি দমদমে

নিজস্ব সংবাদদাতা।

২১ জুলাইয়ের সমাবেশের ব্যানার লাগানোকে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড ঘটল দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। দক্ষিণ দমদম পৌরসভা এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শহীদ সমাবেশের ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দমদম ক্যান্টনমেন্ট এলাকায় বেশকিছু জায়গায় সমাবেশের ব্যানার লাগাতে যান তৃণমূল কর্মীরা। অভিযোগ তারপরেই তাদের ওপর চড়াও হন ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধনঞ্জয় মজুমদারের অনুগামীরা। ব্যাপক মারধর করা হয় কাউন্সিলার বিরোধী গোষ্ঠির কর্মীদের।

 

 

বাইক পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চিরঞ্জিত মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি বুঝে আহত তৃণমূল কর্মী চিরঞ্জিতকে স্থানীয় পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও আহত চিরঞ্জিত জানিয়েছেন, তাঁর চোখে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহত ব্যক্তি ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলর ধনঞ্জয় মজুমদারকে দায়ী করেছেন। যদিও কাউন্সিলর অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন, এলাকায় ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে বেশকিছু দুষ্কৃতী রাজনৈতিক ছাতার তলায় গুন্ডামি করছে। তাই তারা আক্রান্ত হয়েছেন। বিরোধী গোষ্ঠির নেতারা কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে দমদম থানায় এফআইআর দায়ের করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *