নিজস্ব সংবাদদাতা:
একটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার, বিশ্বাসের সঙ্গে দেশের আইন আদালতের সম্পর্ক নেই। আইন পাব্লিক প্লেসের জন্য, ধর্মস্থান বা মন্দির কিংবা তীর্থস্থানে তা লাগু হতে পারে না বলে মনে করেন পদ্মা পিল্লাই। নারীমুক্তি কর্মী পদ্মা একথা জানান সংবাদসংস্থা বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে।
‘শোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট’ পদ্মার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ একদল মেয়ে যখন শবরীমালায় যেভাবেই হোক প্রবেশ করতে চাইছেন। মন্দিরের অর্ধ শতকের নিয়ম না মেনে ঋতুমতী মেয়েদের প্রবেশাধিকার চাইছেন, পদ্মা তখন শুরু করেছেন উল্টো আন্দোলন ক্যাম্পেন। পদ্মা পিল্লাইয়ের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনটির নাম ‘রেডি টু ওয়েট’। অর্থাৎ কিনা তাঁরা মন্দিরে মেয়েদের প্রবেশাধিকারের নিয়ম মেনে ৬০ বছর বয়স অবধি অপেক্ষা করতে রাজি আছেন। কিন্তু কেন তাঁরা শবরীমালার নিয়মকে মান্যতা দিচ্ছেন?
‘রেডি টু ওয়েট’-এর মুখ্যপাত্র পদ্মার বক্তব্য, আইন আইনের জায়গায়, তেমনি সনাতন হিন্দু শাস্ত্রের প্রতি সম্ভ্রম রয়েছে সেই ধর্মের মানুষের। সেই মতো প্রত্যেক মন্দিরের নিজস্ব কিছু নিয়ম নিষেধাজ্ঞা আছে, সেই নিয়মকে সম্মান জানানো উচিত আমাদের। এরসঙ্গে মেয়েদের অধিকার ইত্যাদিকে গুলিয়ে ফেলা হচ্ছে। সমাজ জীবনে মেয়েরা নিশ্চই মেয়েদের অধিকার বুঝে নিতে লড়াই করবে। কিন্তু ধর্মবিশ্বাস বিষয়টি সম্পূর্ণ আলাদা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news