নীল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মুকুল রায় তৃণমূলের সংগঠনে ব্যাপক ধ্বস নামিয়েছেন। তাই তাঁর ওপর গোড়া থেকেই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহ বিপ্লব মিত্র ও উইলসন চম্পামারির দলবদল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের প্রাক্তন সতীর্থকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় নিজের কক্ষে বসে পার্থ বলেন, “তপসিয়ায় প্যান্ডেল খাটিয়ে মুকুল রায় নিজের স্বার্থে যেমন ভাবে অন্য দলের লোকদের পতাকা ধরিয়ে তৃণমূলকে শেষ করেছেন। ঠিক তেমন কাজ দিল্লিতে বসে বিজেপিতে গিয়ে করছেন।” ক্ষোভের সুরে তিনি আরও বলেন, “তার মানে বোঝা যাচ্ছে এখানে বিজেপির ফুল ফুটবে না। বিজেপি সেটা অচিরেই বুঝবে বিজেপি।” ঘটনাচক্রে, এদিনই দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করে নেয় বিজেপি। ১০ জন জেলাপরিষদ সদস্য সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র ও কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারি যোগদান করেন বিজেপিতে। ইতিমধ্যে ৬ জন বিধায়ক সহ চারটি পৌরসভা দখল নিয়েছে বিজেপি। সেই ঘটনার জেরেই মুকুল রায়কে তেড়ে-ফুঁড়ে আক্রমণ করেন পার্থ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news