Breaking News
Home / TRENDING / সুভাষগামী মেট্রোতে ধোঁয়ায় আতঙ্কে মেট্রোযাত্রী

সুভাষগামী মেট্রোতে ধোঁয়ায় আতঙ্কে মেট্রোযাত্রী

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

শুক্রবার দুপুরে কবি সুভাষগামী মেট্রোর রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক। কলকাতা মেট্রোয় যেখানে সাচ্ছন্দ পরিবহন মনে করেন কলকাতাবাসী, আবার ফিরল আগুন-আতঙ্ক।

মেট্রোর রেকে ধোঁয়া দেখতে পান রবীন্দ্র সদনে মেট্রো স্টেশনের কর্মীরা। এর পরই যাত্রীদের তাড়াহুড়ো করে নামানো হয়, মেট্রোর রেকে। এর জেরে ১৫ মিনিট বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা।

শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রোর রেকে ধোঁয়া বেরাতে দেখা যায়। রেকটিকে পরে কবি সুভাষ কারশেডে পাঠানো হয়েছে। কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল, তা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “কবি সুভাষগামী একটি রেকের তলা থেকে মেট্রোকর্মীরাই রবীন্দ্রসদন স্টেশনে ধোঁয়া বেরোতে দেখতে পান। সুরক্ষার জন্য যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়, ফাঁকা রেকটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। কিন্তু এখন মেট্রো চলাচল এখন স্বাভাবিক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *