Breaking News
Home / TRENDING / শ্রমিক দিবস থেকে শুরু পঞ্চায়েত নির্বাচন

শ্রমিক দিবস থেকে শুরু পঞ্চায়েত নির্বাচন

ঈষাণিকা ভোরাই:

অবশেষে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। তিন দফার এই নির্বাচন শুরু হবে ১ মে। দ্বিতীয় দফার নির্বাচন হবে ৩ মে ও তৃতীয় তথা শেষ দফার নির্বাচন হবে ৫ মে। প্রয়োজনে পুন:নির্বাচন হবে ৩,৫,৭ মে। ভোট গণনা হবে ৮ মে। ১৫ মে-এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যদিও নির্বাচন কমিশন ২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করবে, তবে শনিবার থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। এবার এক নজরে দেখে নেওয়া যাক কবে কোথায় ভোট হবে।
পয়লা মে,প্রথম দফা-নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। মোট ১২টি জেলা।

৩ মে,দ্বিতীয় দফা-মুর্শিদাবাদ, বীরভূম। মোট ২টি জেলা।

৫ মে, তৃতীয় দফা-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। মোট ৬ টি জেলা।
এবার এক নজরে দেখে নেওয়া যাক মোট আসনের সংখ‍্যা।
গ্রাম পঞ্চায়েতের মোট আসন-৪৮,৬৫৬
পঞ্চায়েত সমিতির মোট আসন-৯,২১৭
জিলা পরিষদের মোট আসন-৮২৫
২০টি জেলায় মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ।
তবে এই বিপুল পরিমাণ আসনে ভোট পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব‍্যবহার করা হবে কি না, সেই প্রশ্নের কোনো উত্তর এদিন দেন নি রাজ‍্যের মুখ‍্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *