চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান (Pakistan)। আর সেই কাজে পাকিস্তানকে পুরোপুরি মদত দিচ্ছে চিন (China)। সম্প্রতি গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গিয়েছে। তাঁরা জানতে পেরেছে, জানুয়ারি মাস থেকে দফায় দফায় ড্রোনে চাপিয়ে জম্মু-কাশ্মীরে অস্ত্র ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। চিনের তৈরি আধুনিক অ্যাসল্ট রাইফেল সহ একাধিক চিনা অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে। শীতের আগেই কাশ্মীরে জঙ্গি সমেত অস্ত্রশস্ত্র চালান করে দেওয়ার চেষ্টায় রয়েছে পাকিস্তান। চিনের মদতে আধুনিক আগ্নেয়াস্ত্র ড্রোনে চাপিয়ে উপত্যকায় পাঠানোর চেষ্টা চলছে। সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন গ্রামের কাছে ওই অস্ত্রশস্ত্র ফেলা হচ্ছে।
গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর, মহেন্দ্র বোলেরো গাড়িতে দু’জনকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সমেত পাকড়াও করেছিল পুলিশ। তাদের কাছ থেকে চিনের তৈরি ইএমইআই টাইপ ৯৭ এনএসআর রাইফেল, একে৪৭ রাইফেল, ২১৮ রাউন্ড কার্তুজ ও গ্রেনেড উদ্ধার হয়েছিল। ২৩ তারিখেই ফিরোজপুর থেকে পাঁচটি একে-৪৭ ও দুটি পিস্তল উদ্ধার হয়। তারপর থেকেই তদন্তে গতি বাড়িয়ে পাকিস্তান ও চিনের যোগসাজশের অনেক তথ্য হাতে পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। গত বছর প্রথম পাক-ড্রোনের দেখা গিয়েছিল পঞ্জাবে সীমান্তে। এরপরেই সতর্ক করা হয় বিএসএফকে। পঞ্জাব পুলিশও জানিয়েছে সীমান্ত এলাকায় ড্রোন থেকে অস্ত্রশস্ত্র ফেলা হয়েছিল গত বছর অক্টোবর মাসে। চলতি বছর জানুয়ারিতে পাকিস্তানের কোয়াড কপ্টারে এম৪ রাইফেল, টুটো ম্যাগাজিন, ৬০ রাউন্ড কার্তুজ ও সাতটি গ্রেনেড উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news