Breaking News
Home / TRENDING / পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন সাংবাদিক

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন সাংবাদিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

 পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন সংবাদিক সিন্থিয়া ডি রিচি। শুক্রবার ফেসবুক লাইভে তিনি পাকিস্তান পিপলস পার্টি (Pakistan Peoples Party) নেতৃত্বের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ করেন তিনি। সিন্থিয়া বলেন, ‘‘২০১১ সালে পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। ঠিকই শুনেছেন। আরও একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’’ তাঁর আরও অভিযোগ, ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাঁকে ধর্ষণ করেন সে দেশের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আমার গায়ে হাত তুলেছেন।” নিরপেক্ষ তদন্ত হলে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

সেদিনই আরও একটি ফেসবুক পোস্ট করেন সিন্থিয়া। সেই পোস্টে তিনি দাবি করেন, ২০১১ সালে আল কায়দা নেতা ওসামা  বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন সেনা। তাতে মৃত্যু হয় লাদেনের।  সেই সময়ই ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাঁকে ধর্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র সরকার ছিল। তাই সেই সময় সেখানে তাঁকে কেউ সাহায্য করেনি।

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন রহমান মালিক। শনিবার এক বিবৃতি প্রকাশ করে তাঁর মুখপাত্র বলেন, ‘‘এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চান না রহমান মালিক। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তিনি। এই সমস্ত অভিযোগের কোনও সত্যতা নেই। রহমান মালিককের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এক জন বিশেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশ মতো কাজ করছেন ওই মার্কিন মহিলা।’’ প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) ঘনিষ্ঠ সাংবাদিকদের এমন বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশের রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *