Breaking News
Home / TRENDING / ভোকাল টনিক দূর অস্ত ! কর্মসূচি ঘোষণা করেই সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী

ভোকাল টনিক দূর অস্ত ! কর্মসূচি ঘোষণা করেই সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সকলেরই ভাবনা ছিল শহীদ দিবসের মঞ্চে থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে “ভোকাল টনিক” দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোকাল টনিক তো দূর অস্ত মিনিট ৪৫-এর বক্তৃতায় সে অর্থে কোনও দিশা দেখাতে পারেননি তৃণমূল নেত্রী। বরং দলকে কিছু কর্মসূচি দিয়ে নেতৃত্বের দায় সারলেন মমতা। রাজনৈতিক মহলের অবশ্য ব্যাখ্যা, লোকসভা ভোটে হারের ধাক্কা এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল নেতৃত্ব। আপাতভাবে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করার পাশাপাশি, এদিনের সভায় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট দল তাদের জন্য একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করবে।

 

চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে রাজ্য জুড়ে ব্ল্যাক মানি ফিরিয়ে দাওয়ের দাবিতে আন্দোলন করবে তৃণমূল। ব্লকে ব্লকে হবে এই আন্দোলন কর্মসূচি। ২৯ জুলাই হবে জনসংযোগ যাত্রা। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে হবে এই যাত্রা। বুথ কর্মীদের সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকে। পাশাপাশি, তিনমাস ধরে আদিবাসী, সংখ‍্যালঘু, দলিত, গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। ৯ অগষ্ট বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের আদলে বিজেপি ভারত ছাড়ো কর্মসূচি। ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন তৃণমূল কর্মীরা রাখী বন্ধন কর্মসূচি পালন করবেন। ব্লকে ব্লকে পালিত হবে বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসও পালন করবে তৃণমূল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *