নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার গভীর রাতে অনন্তনাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয়। আহত হন এক পুলিশকর্মী। নিহত জঙ্গির নাম বিলাল আহমেদ। মাস তিনেক আগেই সে ওই জঙ্গি দলের সদস্য হয়েছে।
পুলিশের এক আধিকারিক মতে, স্থানীয় পুলিশ পোস্টের উপর হঠাৎই হামলা চালায় জঙ্গিরা৷ দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় চলে বেশ কিছুক্ষণ৷ সংঘর্ষে প্রাণ হারায় ওই জঙ্গি৷ পরিস্থিতি সামল দিতে গিয়ে গুরুতর জখম হন এক পুলিশকর্মী৷ তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জঙ্গির কাছে থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র৷ দুটি গাড়ি আটক করেছে পুলিশ। যা নাশকতামূলক কাজে জঙ্গিরা ব্যবহার করত। ঘটনার পুর্ণাঙ্গ তদন্তে নেমেছে অনন্তনাগের পুলিশ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news